বিজ্ঞাপন:
 
গাইবান্ধায় ইউরিয়া সার পাচারের ঘটনায় মামলা

গাইবান্ধায় ইউরিয়া সার পাচারের ঘটনায় মামলা

জাভেদ হোসেন,গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় বরাদ্দকৃত ইউরিয়া সার পাচারের সময় ২০ বস্তা সারসহ একটি ভ্যান আটক করেছে সাংবাদিকরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম তালুকদার।

তিনি বলেন, “মামলা নাম্বার ৩৭ রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. উম্মে কুলসুম বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেছেন

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বোয়ালী ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মো. আ. সবুর সরকার (৬৫)-কে ৩৫ টন (৭০০ বস্তা) ইউরিয়া সার বিক্রয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়। তবে বরাদ্দকৃত সার মজুদ করে রাখার পর তিনি সহযোগী শ্রী এলিট কুমার সরকার (৪০)-এর সহায়তায় পাচারের চেষ্টা করেন।

গত ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ঠাকুরের দিঘী এলাকায় গাইবান্ধা-দাড়িয়াপুর সড়কে ২০ বস্তা ইউরিয়া সার বোঝাই একটি ভ্যান আটক করেনন স্থানীয় জনগণ।

এ সময় ভ্যানচালক মো. সুজন মিয়া জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, বিসিআইসি সার ডিলার আ. সবুর সরকার ও এলিট কুমার সরকারের নির্দেশেই তিনি ভাড়া করা ভ্যানে সার বহন করছিলেন।

পরে আটককৃত সার উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আ. রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম বলেন, ঘটনার পর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. উম্মে কুলসুম গাইবান্ধা সদর থানায় এজাহার দায়ের করেন। এতে দুই আসামির বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী মামলা হয়েছে। আটককৃত সার আমাদের হেফাজতে রয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় সঠিক নিয়মে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com