বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
শেরপুরে শতবর্ষী নারীকে উত্যক্তের অভিযোগে ৭৫ বয়স বয়েসী বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুরে শতবর্ষী নারীকে উত্যক্তের অভিযোগে ৭৫ বয়স বয়েসী বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় ১০৫ বছরের এক বৃদ্ধাকে উত্যক্তের অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধনাকুশা খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মৃত জফিল উদ্দিনের স্ত্রী জাবিরন ভোরবেলা তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন। এ সময় একই গ্রামের জবেদ আলী (৭৫) ঘরে ঢুকে তাকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে উত্যক্ত করার চেষ্টা করেন। জাবিরন চিৎকার করে প্রতিরোধ করেন এবং তাকে ঠেলে ফেলে দেন। পরে ছেলের বউ নুরজাহান ছুটে এসে তাকে উদ্ধার করেন।

জানা যায়, ভুক্তভোগী জাবিরন এবং অভিযুক্ত জবেদ আলী চাচি-ভাতিজা সম্পর্কের। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবেদ আলীকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১২ সেপ্টেম্বর ভুক্তভোগী জাবিরন নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা, নকলা থানার উপপরিদর্শক (এসআই) খালেক বলেন, ঘটনার পর থেকেই আমি তদন্ত করছি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জবেদ আলী আগেও এমন ঘটনায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রায় এক বছর আগে তার স্ত্রী মারা গেছেন। তার তিন ছেলে ও ছয় মেয়ে থাকলেও কেউ তার খোঁজখবর রাখে না।

এ বিষয়ে শেরপুর জেলা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর জিয়াউর রহমান বলেন, মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার জামিন হয়নি। বিচার সংক্রান্ত সিদ্ধান্ত আদালত নেবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com