বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা
‘বাধ্য হয়ে’ ভারতে ইলিশ পাঠাতে হচ্ছে: মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা

‘বাধ্য হয়ে’ ভারতে ইলিশ পাঠাতে হচ্ছে: মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তী সরকার ‘বাধ্য হয়ে’ ভারতে ইলিশ পাঠাচ্ছে। দূর্গাপূজা উপলক্ষে চলতি বছর ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদরের বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “এবারও দূর্গাপূজা উপলক্ষে ভারত বারবার ইলিশ পাঠানোর জন্য অনুরোধ করছে। তারই প্রেক্ষিতে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমতি পত্র চেয়েছেন। সে কারণে ১২’শ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। একদিকে দুর্গাপূজা অন্যদিকে তারা আমাদের প্রতিবেশ। সবকিছু মিলিয়ে আমরা ইলিশ মাছ দিতে বাধ্য হয়েছি।”

তিনি আরও বলেন, “খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার কিন্তু বরাদ্দ আছে ৩২ হাজার। বাকি টাকা কোথা থেকে আসবে? এই বরাদ্দের সমস্যা উদ্যোগ নেয়া হবে। এ সামান্য দাবি মানতে না পারলে এটা আমাদের জন্য ব্যর্থতা। আমি আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে তারপর অন্যরা।”

এসময় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সহ অনেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com