বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

অনলাইন ডেস্ক:: বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, পল্লী বিদ্যুৎ রান করার জন্য বিকল্প ব্যবস্থা আছে। হাজার লোক আসছে কাজ করতে। আমরা পুরোনোদের নিয়ে কাজ করতে চাই। কেউ নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কিছু দাবি আছে যৌক্তিক। সামনে নির্বাচন সবাই নির্বাচন চায় তা না, যারা চায় না তারাও এই আন্দোলনে থাকতে পারেন। এমন তথ্য গোয়েন্দা সংস্থারা দিয়েছে। আমরা তা মনে করতে চাই না। হয়তো ভুল-বোঝাবুঝির কারণে তারা কাজের বাইরে আছেন, যদি ফিরে না আসেন তাহলে ধরে নেবো এতে কারো ইন্ধন আছে।

উপদেষ্টা বলেন, কিছু কর্মকর্তা-কর্মচারী তথাকথিত গণছুটিতে গেছে। আন্দোলন শুরু করলে কিছু কর্মকর্তাকে বদলি করা হয় এবং কিছুদের বিরুদ্ধে মামলাও করা হয়। এরপরে মে মাসে আন্দোলনে নামে। আমরা দুইটা কমিটি করে দেই। কমিটি বলছে ৩০২৯ বদলি করা হয়। এদের মধ্যে কিছু রুটিন বদলি করা হয়। সরকারের পক্ষ থেকে পুনর্বিবেচনা করার কথা বলা হয়। এরপর ৩০২৯ জনের মধ্য থেকে ৮০৩ জন আগে স্থানে বহাল রাখার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, তাদের আরেকটা দাবি ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পল্লী বিদ্যুৎ সমিতির ৩৬৪টি বিভাগীয় মামলা করা হয়। এখানে কর্মী বেশি তাই সংখ্যা বেশি। আরইবিতে মামলা হয় ৬৪ জন। আন্দোলনকারীদের দাবি সঠিক নয়। আরইবির কেনাকাটায় দুর্নীতি দেখার দাবি ছিল। আমরা একটা কমিটি করে দিয়েছি। সাত সদস্যের কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।

ফাওজুল কবির বলেন, গণছুটি কর্মসূচি ঘোষণার পর একটি নোটিশ দেওয়া হয়। এরপর অনেকেই কাজে ফিরেছেন। অনেকেই ফিরতে চান কিন্তু কেউ কেউ বাধা দিচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনটা জিডি করা হয়েছে। গণছুটির ফলেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হয়নি। আন্দোলনরতদের সব দাবি আমরা দেখছি। ছুটিতে থেকে কাজ ব্যাহত করলে তো তাদের দেখা যাবে না। সরকার এ বিষয়ে সহনশীলতা দেখাচ্ছে।


তাদের সাথে কোনো মিটিং করবেন কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, যে ছুটিতে তার সঙ্গে কিসের মিটিং ছুটি থেকে ফিরে আসুক তারপর মিটিং। শৃঙ্খলায় আসতে হবে তাদের। তারা কাজে যোগ না দিলে যে বিকল্প ব্যবস্থা সেটা নেবো। তারা বৃহত্তর বিদ্যুৎ পরিবারের অংশ তাই আমরা তাদের সুযোগ দিতে চাই। দ্রুততম সময়ের মধ্যে কাজে যোগ দিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com