বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক! ত্রাণ মন্ত্রীর মুখোমুখি জেলা বিএনপি: পুনর্বাসন কেন্দ্র রংপুরে রাখতে প্রধানমন্ত্রীর টেবিলে চিঠি! স্বামী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মেঘমুক্ত আকাশে তেঁতুলিয়া থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা পাটগ্রাম সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৬১ বিজিবি তৎপর
ভারতের কাশ্মীরে আকস্মিক বন্যায় নিহত ৩৩

ভারতের কাশ্মীরে আকস্মিক বন্যায় নিহত ৩৩

অনলাইন ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরে অতি ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া শুরু হয়েছে ভাঙন। আজ বৃহস্পতিবার কিশতোয়ারের চসিতি গ্রামে এই ভয়াবহ বিপর্যয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২০ জনের বেশি, এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না ২৫০ জনের।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গত ২৫ জুলাই থেকে ধর্মীয় উৎসব ৩০ কিলোমিটার ‘মাছেল যাত্রার’ শুরু হয়েছে। ট্রেক করে ‘মাছেল মাতা’ মন্দিরে (দুর্গা মন্দির) পৌঁছাতে হয়। ৫ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের অন্যতম জনপ্রিয় যাত্রা চলার কথা। যাতে হাজার-হাজার পুণ্যার্থী অংশগ্রহণ করেন। কিন্তু যাত্রার রুটে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছে।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভয়াবহ বিপর্যয়ের জেরে ‘মাছেল মাতা যাত্রা’ স্থগিত করে দেওয়া হয়েছে। যারা যাত্রাপথে ছিলেন, তাদের মধ্যে দেখা দিয়ে বিশৃঙ্খলা। অনেকে আটকা পড়েছেন। তবে উদ্ধারকাজ শুরু করেছে কর্তৃপক্ষ। স্যাটেলাইট থেকে বেশকিছু ছবি তোলা হয়েছে, যাতে দেখা যায় বিপর্যয়ের চিত্র।

এ ঘটনায় শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com