বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির কড়া অভিযান : ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট জব্দ কলেজে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা সুন্দরগঞ্জে কেল্লার স্বপ্ন গোল্লায়, ৮ কোটি টাকার প্রকল্পে মরিচা ধরা কলাম বদরগঞ্জে বিয়ের আশ্বাসে যুবতীকে ধর্ষনে অভিযোগে বুলু মিয়া নামে এক যুবক আটক কুড়িগ্রামে তেঁতুল গাছের মগডাল থেকে নিখোঁজ নারী উদ্ধার গোনাহ থেকে বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করলেন মাদানী নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার আদিতমারীতে ত্রাণের টিন বিতরণ নিয়ে অপপ্রচার: প্রকৃত সত্য উন্মোচিত ‎ লালমনিরহাটে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ সালিশে মিমাংসা শেষে কোলাকুলির সময় গোপনাঙ্গ চেপে ধরে হত্যাচেষ্টা
ময়লার ভাগাড়ে খাবার খুঁজছেন গাজার মানুষ

ময়লার ভাগাড়ে খাবার খুঁজছেন গাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের অবরোধ ও পর্যাপ্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেওয়ায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নাজুক হয়ে যাওয়ার পর সেখানে বিমান থেকে খাবার ফেলা শুরু করে অনেক দেশ। তা সত্ত্বেও মানুষের চাহিদা মেটার মতো পর্যাপ্ত খাবার এখনো সেখানে পৌঁছায়নি।

এমন পরিস্থিতিতে গাজার মানুষকে ময়লার ভাগাড়ে খাবার খুঁজতে দেখা গেছে। বার্তাসংস্থা আনাদোলুর দাউদ আবু আলকাসের তোলা ছবিতে এমন মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে—

ময়লার স্তুপ থেকে খাবার সংগ্রহের চিত্র।

২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজায় বর্বর হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি ফিলিস্তিনি। গত কয়েকমাস যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও এটি সফলতার মুখ দেখেনি।

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের একগুয়েমির কারণে চুক্তি করা সম্ভব হয়নি। অপরদিকে হামাসের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কঠিন শর্ত আরোপ করে চুক্তি বাধাগ্রস্ত করছে। হামাস জানিয়েছে, যতদিন গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি ভালো না হবে ততদিন তারা দখলদারদের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com