বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড

অনিয়মেই এসো

অনিয়মেই এসো
এন এইচ আশিক

আমার জন্য চুল বাঁধার দরকার নেই,
খোঁপা এলোমেলো রেখেই এসো—
কারণ, আমি তোমাকে ভালোবাসি
ঠিক এই অনিয়মেই।

মেখো না শরীরে কোনো সুগন্ধি,
তোমার ক্লান্ত দেহের
নীরব ঘামের গন্ধটাই
আমার প্রিয়তম সুগন্ধ।

চোখে দিও না কাজলের রেখা,
তোমার অলঙ্কারহীন, নিঃশব্দ চাহনিতেই
আমি খুঁজে নিই
আমার নিঃশ্বাসের শেষ আশ্রয়।

আমার জন্য সাজাতে হবে না ভাষা,
যা কিছু ফসকে যায় অনিচ্ছায়—
তাই-ই আমার কাছে
সবচেয়ে সত্য, সবচেয়ে সংবেদনশীল।

তুমি থেকো তোমার মতো,
যেমন একটু এলোমেলো,
একটু হিংসুটে,
ভালোবাসার প্রশ্নে একটু স্বার্থপর।

তুমি থেকো—
ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে,
চোখে রেখে দাও অভিমানের শিশিরবিন্দু,
আমি তাতেই ভিজে থাকি চুপচাপ।

আমি তোমার নিঃসঙ্গতা চেয়েছি,
তোমার গোপন দ্বিধা,
তোমার সমস্ত ভুলভ্রান্তি—
সবটুকু নিয়ে আমি ভালোবেসেছি।

তোমাতে বিলিয়ে দিয়েছি নিজেকে—
তোমার ভেতরে, তোমার আশ্রয়ে,
আর কিছু চাইনি,
আর কিছু চাইও না।

এ আমার প্রেম নয়—
তোমার জন্য নিঃশর্ত,
অলঙ্কারহীন
ভালবাসা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com