বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
ফুটবল খেলাকে কেন্দ্র দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ২০

ফুটবল খেলাকে কেন্দ্র দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ২০

অনলাইন ডেস্ক::নরসিংদীর বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাইফুল (২৬) নামে ১জন নিহত হয়েছেন। এ সময় ১১ পুলিশ সদস্যসহ আহত হয়েছে কমপক্ষে ২০ জন। নিহত সাইফুল (২৬) চর বেলাবো গ্রামের জীবন মিয়ার ছেলে।

বৃহস্প্রতিবার (১২ জুন) দুপুরে জেলার বেলাবো উপজেলায় চর বেলাব ও বেলাবো গ্রামের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ও নরসিংদী অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটসাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে বেলাবো মাটিয়াল পাড়া ও চর বেলাবো গ্রামের মধ্যে হোসেন আলী কলেজে মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালিন সময়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে খেলে শেষে ফেরার সময় দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরই জেরে আজ বৃহস্পতিবার দুপুরে বেলাবো গ্রাম ও চর বেলাবো গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষে সংঘর্ষে জড়ায়। এতে ঘটসাস্থলেই সাইফুল নামে ১ জন নিহত হন।

খবর পেয়ে বেলাবো থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু দুই পক্ষই মুখমুখি অবস্থায় নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলি বর্ষণ করে। এতে দুই পক্ষের সংঘর্ষে ১১ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেলাবো থানার অফিসার্স ইনচার্জ মীর মাহাবুবুর রহমান জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে ১১ পুলিশ সদস্য আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিহতের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি।

বেলাবো হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনজুর-ই-মুশাফকা ফেরদৌস জানান, সাইফুল নামে একজনকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। তার চোখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত যারা এসেছে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com