বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
সুন্দরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিবিরের দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ

সুন্দরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিবিরের দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (১১ জুন) দুপুরে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।

ছাত্রশিবির সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি সোহান ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রশিবির সেক্রেটারি মো. শাওন হোসাইন।

সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহ সুলতান শাহিন সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যাপক মোস্তাফিজার রহমান, আদর্শ উপজেলা শাখার সেক্রেটারি সাজ্জাদ হোসাইন, পৌর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান নূর প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় কেবল ভালো ফল নয়, একজন আদর্শ নাগরিক হওয়ার প্রস্তুতিও নেওয়া জরুরি। নৈতিকতা, অধ্যবসায় ও আলোকিত চরিত্র গঠনে ছাত্রজীবনই হচ্ছে শ্রেষ্ঠ সময়। ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি নৈতিক শিক্ষা ও আদর্শ জীবন গঠনের একটি প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যতের পথ দেখায়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনোবল ও নৈতিকতা বৃদ্ধির পাশাপাশি সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করে থাকে ইসলামী ছাত্রশিবির। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা সহায়তা, নৈতিক দিকনির্দেশনা ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া করা হয়। পরে পরীক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com