বিজ্ঞাপন:
গাইবান্ধায় ইঞ্জিনিয়ার্স ফোরামের নির্বাচনে সভাপতি শফিকুল, সম্পাদক আমজাদ নির্বাচিত

গাইবান্ধায় ইঞ্জিনিয়ার্স ফোরামের নির্বাচনে সভাপতি শফিকুল, সম্পাদক আমজাদ নির্বাচিত

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলা ইঞ্জিনিয়ার্স ফোরামের ত্রি বার্ষিকী নির্বাচন গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবে হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১০ জুন সকাল ১০ থেকে দুপুর ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হন।

এতে সভাপতি পদে কম্পিউটার মার্কা নিয়ে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম,
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকন উদ দৌল্লা ৫৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে রড মার্কা নিয়ে ৯৩ ভোট পেয়ে আমজাদ হোসেন নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাশেদুল ইসলাম ৪১ভোট পেয়ে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মোবাইল ফোন মার্কা নিয়ে ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মাসুদ রানা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বী বিল্ডিং মার্কা নিয়ে ৫০ ভোট পেয়েছেন, সহ সভাপতি হিসাবে মিক্সার মেশিন নিয়ে ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরমান আলী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
মিজানুর রহমান হেলমেট মার্কা নিয়ে ৪১ ভোট পেয়েছেন, সহ সাধারন সম্পাদক সোহরাব আলী ক্যামিকেল মার্কা নিয়ে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল ইসলাম ল্যাডার মার্কা নিয়ে ৪১ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে ফ্যান মার্কা নিয়ে ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজওয়ান কবির কানন মেজারমেন্ট টেপ মার্কায় ৪২ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে রেজওয়ান কবির ইট মার্কা নিয়ে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেজওয়ানুল কবির,
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ রেফ্রিজারেটর মার্কা নিয়ে ৩৪ ভোট পেয়েছেন, প্রচার ও প্রকাশনা পদে মাইক মার্কা নিয়ে ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বপন প্রধান বেলচা মার্কা নিয়ে ৪১ ভোট পেয়েছেন। এছাড়াও
আইসিটি সম্পাদক নুর আলম, বিজ্ঞান ও প্রযুক্তি তারিক বিন আনোয়ার, শিক্ষা ও প্রশিক্ষন মাহমুদ নাসের, চাকুরি বিষয়ক সম্পাদক আব্দুল মোত্তালিব, যুব ও ক্রিয়া সুজন মিয়া, মহিলা বিষয়ক মাহমুদা আকতার মিমু, সমাজ ত্রান ও দুর্যোগ চমক কুমার, উদ্যোক্তা বিষয়ক তানবীর আহমেদ, কার্যকারি সদস্য আফলাক হোসেন রিপন, এম এ আব্দুর রহিম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার জানে আলম সোহেল ও সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন একেএম খালেদকুজ্জমান জুয়েল এবং ইশতিয়াক উদ্দিন আদিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com