বিজ্ঞাপন:
       
নীলফামারীর ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ

নীলফামারীর ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ

ডেস্ক রিপোর্ট :: ২২ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ১৬৪০ ঘটিকায় নীলফামারীর ডিমলা থানাধীন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ কালীগঞ্জ বিওপি হতে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বাংলাদেশি সার জব্দ করে। পরবর্তীতে বৈধ কোনো কাগজপত্র না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তা বিষয়টি যাচাই করেন এবং সারগুলো অবৈধ বলে ঘোষণা করেন।


ইউরিয়া সার ১৫ বস্তা, ডিএপি সার ৬০ বস্তা এবং এমওপি সার ২০ বস্তাসহ সর্বমোট ৯৫ বস্তা সার। আনুমানিক সিজার মূল্য ১,৪২,৫০০/- (এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা)।

পরবর্তীতে জব্দকৃত সারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সর্বদা তৎপর ও দৃঢ়প্রতিজ্ঞ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com