বিজ্ঞাপন:
       
তেঁতুলিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

তেঁতুলিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. নুর আলমকে (৩৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।


শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৫টা ১০ মিনিটে ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২২ নভেম্বর) এসআরবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার নুর আলম তেঁতুলিয়া উপজেলার ভুটুজোত গ্রামের মোকছেদুল হকের ছেলে।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ অক্টোবর দুপুরে শিশুটি তার চাচাতো বোনের সঙ্গে নুর আলমের মুদি দোকানে চকলেট কিনতে যায়। এ সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তেঁতুলিয়া থানায় মামলা করেন। মামলা নম্বর ১১।

এসআরবি জানায়, মামলার পর থেকে আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর নীলফামারী ও ঢাকার দুটি ক্যাম্পের যৌথ অভিযানিক দল আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর নুর আলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com