বিজ্ঞাপন:
       
রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাশেদ ইসলাম নির্বাচিত

রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাশেদ ইসলাম নির্বাচিত

লালমনিরহাট প্রতিনিধি :: রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাশেদ ইসলাম নির্বাচিত হয়েছেন। ১৬ নভেম্বর, সোমবার বিকাল ৪ ঘটিকায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং একই অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফরহাদ হোসেন নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ ইসলামকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমে তিনি সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হৃদয়, যুব সদস্য রানি খাতুন, এবং দপ্তর সম্পাদক ইসমাইল আহমেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com