বিজ্ঞাপন:
       
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গণকবর বস্তিসংলগ্ন রহমতনগর রেলওয়ে কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। তার স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বাংলা বিভাগের শিক্ষক।

পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে বসে থাকতে দেখা যায় রুনা লায়লাকে। তার অস্বাভাবিক গতিবিধি দেখে স্থানীয় কয়েকজন তাকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

তবে কী কারণে তিনি রেললাইনে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এ বিষয়ে ওসি মাহামুদুন নবী জানান, শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com