কেফায়েত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক :: জাতীয় যুব দিবসের মাহেন্দ্রক্ষণে মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ তাদের আনুষ্ঠানিক নিবন্ধন সনদ লাভ করেছে। ১ নভেম্বর যুব দিবসের বিশেষ আয়োজনে সংগঠনটির হাতে এই আনুষ্ঠানিক স্বীকৃতি তুলে দেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতার সেবায় তাদের দীর্ঘদিনের পথচলার এই সরকারি স্বীকৃতি কাজের পরিধি ও দায়িত্বশীলতা আরও বাড়িয়ে দিয়েছে। এই গৌরবময় অর্জন উৎসর্গ করা হয়েছে সংগঠনের সকল স্বেচ্ছাসেবী রক্তদাতা, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাঁদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় সংগঠনটি আজ এই অবস্থানে পৌঁছেছে।

নিবন্ধন সনদ প্রাপ্তির পর সংগঠনটির নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “এই স্বীকৃতি আমাদের মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণাকে আরও বাড়িয়ে দিয়েছে। রক্তদান ও বহুমুখী সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা এই মানবিক যাত্রাকে আগামীতে আরও বেগবান করব।”
ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে সংগঠনের সকল স্তরের কর্মী দেশবাসীর কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া প্রার্থনা করেছেন।
Leave a Reply