বিজ্ঞাপন:
       
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম স্টিজ ভয়াবহ আগ্নিকান্ড।

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম স্টিজ ভয়াবহ আগ্নিকান্ড।

মোঃ সাহাজুদ্দিন সরকার,জেলা প্রতিনিধি গাজীপুর :: গাজীপুর মহানগরীর কাশিমপুরে সুপ্রিম স্ট্রিজ নামের একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের ডিবিএল গ্রুপের একটি সুতার গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মহানগরীর কাশিমপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের শৈলডুবী এলাকায় সুপ্রিম পোশাক কারখানার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের ডিবিএল গ্রুপের একটি সুতার গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিস ও কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট কাজ করে। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এবিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com