নিজস্ব প্রতিবেদক:: “যেখানে খেলাধুলার মাঠ নেই, সেখানে শিক্ষার পূর্ণতা অসম্ভব”—এই অঙ্গীকার নিয়ে নিজস্ব খেলার মাঠ নিশ্চিত করার দাবিতে একাট্টা হয়েছে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। ইনস্টিটিউট প্রাঙ্গণে উপযুক্ত খেলার মাঠের দাবিতে এবার জোরালো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

আন্দোলনের এই ডাক দেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, রংপুর বিভাগীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হাসনাইন আহম্মেদ তামিম। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে এতে অংশ নেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান তন্ময় এবং সিনিয়র সহ-সভাপতি রুবেল। এছাড়া আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের নেতাকর্মীবৃন্দ এবং প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী সাজিদ, আদিব, শিহাব, শাওন ও রিয়াদসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দিন ধরে ইনস্টিটিউটে একটি সুনির্দিষ্ট খেলার মাঠের অভাব থাকলেও তা সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বার বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন না হওয়ায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে। আন্দোলনরতদের স্পষ্ট বার্তা—মাঠ আমাদের প্রাণের দাবি, এটি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।

সাধারণ শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, খেলাধুলা বন্ধ রাখা যাবে না এবং পলিটেকনিক প্রাঙ্গণে শিক্ষার্থীদের খেলার মাঠ অবিলম্বে নিশ্চিত করতে হবে। দাবি আদায়ে তারা রাজপথে অবিচল থাকার ঘোষণা দিয়েছেন এবং অনতিবিলম্বে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
Leave a Reply