বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা পঞ্চগড়ে স্কুলছাত্রী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি
‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল

মনজু হোসেন স্টাফ রিপোর্টোর :: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে পৌর ছাত্রদল।


শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি তেঁতুলিয়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম ও সাবেক দপ্তর সম্পাদক শাহিনুর ইসলাম সাজ্জাদ।


পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম বলেন, আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির নামে নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করা উচিত নয়। তিনি নেতাকর্মীদের নিজেদের ও পরিবারের কথা বিবেচনা করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এ সময় তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, “শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না”—এমন মন্তব্য করে নৈরাজ্য সৃষ্টি না করার আহ্বান জানান।

জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শাহিনুর ইসলাম সাজ্জাদ বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের চলাচলে বাধা, ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন কিংবা জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। জনগণের জানমাল ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছাত্রদল সবসময় সাধারণ মানুষের অধিকার, শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোনো অপশক্তি যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ জানান। এ সময় পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com