বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন ছাত্রদলের ২ নেতা সাংবাদিক দেখলেই দরজা কেন বন্ধ করে দেন কুমিল্লার ডিসি? পুরুষ হয়ে নারী বিভাগে খেলা, মেডিকেল পরীক্ষার পর বাতিল হলো পদক লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাট সদর উপজেলা ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট- এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি
তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু

তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়ায় গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে মুকিত (১৬ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ৫ নং সয়ার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাজীপাড়া(কলেজপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মুকিত ওই এলাকার বাসিন্দা মইনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু মুকিত গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছোট্ট শিশু মুকিতের এমন মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

শিশুটির মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com