বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা পঞ্চগড়ে স্কুলছাত্রী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি
রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

স্টাফ রিপোর্টার: পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়া বা আকস্মিক শূন্যতার প্রেক্ষাপটে পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আহমদই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে সংবিধানে স্পষ্ট নির্দেশনা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারকে উদ্দেশ্য করে নিজের স্বাক্ষরযুক্ত চিঠির মাধ্যমে পদত্যাগ জমা দিতে পারেন।

অন্যদিকে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ স্পষ্ট করে—মৃত্যু, পদত্যাগ কিংবা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মেয়াদের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। আর সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

বর্তমানে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় নতুন রাষ্ট্রপতি হিসেবে তাদের মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। এ কারণে মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনে কাকে পাঠানো হবে এবং বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন কে পাবেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই দলের নীতি নির্ধারণী ও শীর্ষ পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com