বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেড় মাসে নদীগর্ভে ২০০ ফুট সড়ক, হুমকিতে জামুডাঙ্গা সেতু; নীরব কর্তৃপক্ষ ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন সড়কের গর্তে পড়ে গাড়ি নষ্ট, ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে পাঠানো হচ্ছে আইনি নোটিশ বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়লেন চট্টগ্রামে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা প্রায় ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতেই নতুন কর্মসূচি ঘোষণা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছরের জিল্লু গ্রেপ্তার শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ—আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত লালমনিরহাটের একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল ঢাকার পল্টন থানা পুলিশের হাতে গ্রেপ্তার
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছরের জিল্লু গ্রেপ্তার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছরের জিল্লু গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জিল্লু মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জিল্লু মণ্ডল উপজেলার চরঝিকরি গ্রামের জোনায়েত মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে স্থানীয়রা জিল্লু মণ্ডলকে আটক করে পাংশা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে চরঝিকরি মকবুল হোসেন দাখিল মাদ্রাসায় যাচ্ছিল ওই ছাত্রী। পথে চরঝিকরি দক্ষিণপাড়ায় লোকমান হোসেনের বাড়ির পাশের মাঠসংলগ্ন একটি আখক্ষেতের কাছে পৌঁছালে জিল্লু মণ্ডল তার পথরোধ করে। এরপর জোরপূর্বক তাকে আখ খেতের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আত্মরক্ষার্থে ওই ছাত্রী অভিযুক্তের হাতে কামড় দিয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। বেগতিক পরিস্থিতি দেখে অভিযুক্ত জিল্লু মণ্ডল সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী লোকমান হোসেন জানান, শিশুটির চিৎকার শুনে তিনি ঘটনাস্থলের দিকে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে জিল্লুর বাড়িতে গেলে প্রথমে সে ঘটনাটি অস্বীকার করলেও, একপর্যায়ে সবার সামনে নিজের অপরাধ স্বীকার করে।
তারা জানান, ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।


পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (৪)(খ) ধারায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com