বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেড় মাসে নদীগর্ভে ২০০ ফুট সড়ক, হুমকিতে জামুডাঙ্গা সেতু; নীরব কর্তৃপক্ষ ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন সড়কের গর্তে পড়ে গাড়ি নষ্ট, ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে পাঠানো হচ্ছে আইনি নোটিশ বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়লেন চট্টগ্রামে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা প্রায় ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতেই নতুন কর্মসূচি ঘোষণা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছরের জিল্লু গ্রেপ্তার শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ—আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত লালমনিরহাটের একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল ঢাকার পল্টন থানা পুলিশের হাতে গ্রেপ্তার
ফার্মের মুরগি বিতর্কে বাংলাদেশে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’

ফার্মের মুরগি বিতর্কে বাংলাদেশে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে যে কোনো আন্দোলন বেগবান হয়ে ওঠে। সম্প্রতি ‘ফার্মের মুরগি’ বিতর্ক যেন নতুন উদাহরণ সৃষ্টি করছে। মূলত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবির আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে এবার বাংলাদেশে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ খোলে বাংলাদেশের জেনজিরা।

‘We are not insulted, We are awakened’ স্লোগানে খোলা ফেসবুক পেজটিতে বেলা পৌনে ৫টা পর্যন্ত ১ হাজার ৩ জন ফলোয়ার যুক্ত হয়েছে।

টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

‘ব্রয়লার চিকেন পার্টি’ ফেসবুক পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।

এর আগে ভারতে দেশটির প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে জন্ম নেয় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com