বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেড় মাসে নদীগর্ভে ২০০ ফুট সড়ক, হুমকিতে জামুডাঙ্গা সেতু; নীরব কর্তৃপক্ষ ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন সড়কের গর্তে পড়ে গাড়ি নষ্ট, ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে পাঠানো হচ্ছে আইনি নোটিশ বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়লেন চট্টগ্রামে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা প্রায় ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতেই নতুন কর্মসূচি ঘোষণা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছরের জিল্লু গ্রেপ্তার শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ—আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত লালমনিরহাটের একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল ঢাকার পল্টন থানা পুলিশের হাতে গ্রেপ্তার
সুন্দরগঞ্জে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রী কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ও ষষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে রামজীবন ইউনিয়ন ফুটবল একাদশ ও চন্ডিপুর ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হয়। অপরদিকে বিকেল ৫ টায় অনুষ্ঠিত ষষ্ঠ ম্যাচে অংশ নেয় বামনডাঙ্গা ইউনিয়ন ফুটবল একাদশ ও শ্রীপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বামনডাঙ্গা ইউনিয়নের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শফিকুল ইসলাম শামীম।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত রামজীবন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোজাফফর হোসেন, বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাশেম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বাবু, তালিমুন নিসওয়ান বালিকা মাদ্রাসার মুহতামিম মুফতি জাবের আল মামুন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বামনডাঙ্গা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি রুবেল আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন সরকার। সার্বিক সহযোগিতায় ছিলেন ৬ নম্বর সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com