বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীতে ৯০০ পিস ইয়াবাসহ রোমন লাল হরিজন (১৮) নামে আর্জেন্টিনা সমর্থক এক তরুণকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার (৪ জুলাই) ভোররাতে নগরের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটককালে তার গায়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির।

গ্রেপ্তার রোমন লাল হরিজন নগরের কাস্টঘর সুইপার কলোনির বাসিন্দা। তিনি দিলু লাল হরিজনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দরবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বন্দরবাজারের মাশরাফিয়া রেস্টুরেন্টের সামনে থেকে রোমন লাল হরিজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হওয়ার সময় তার গায়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি ছিল।

ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির কালবেলাকে বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় রোমন লাল হরিজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com