বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ছাত্রীকে ‘একান্তে দেখা করতে বলা’ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা চরফ্যাশনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ৫০ বছরেও হয়নি সেতু, রশি টানা নৌকায় নদী পার হয় পাঁচ গ্রামের মানুষ প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার সুন্দরগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমারে চোরের থাবা, গণধোলাই শেষে পুলিশের হাতে যুবক উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ চরফ্যাশনে বালুভর্তি ট্রলির ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত, মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীদের ক্ষোভ কোটা আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের পথচলার শুরুর দিন আজ দুপুরে ভাত খাওয়ার নামে ১০ হাজার টাকা ঘুষ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিপাহি,ভিডিও ভাইরাল এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ
উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :: প্রতিবেশী ভারতের দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের কাছে শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মোট ১ হাজার ১০০ কেজি আম বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে।


মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমের চালান দুটি ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। পরে সেখান থেকে এগুলো কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে।

জানা গেছে, উপহার হিসেবে পাঠানো হয়েছে বাংলাদেশের জনপ্রিয় রংপুরের হাঁড়িভাঙ্গা ও আম্রপালি জাতের আম।

এর মধ্যে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে মোট ৫০০ কেজি এবং আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে।


এই চালান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, সরকারি কর্মকর্তা এবং কূটনৈতিক মহলের প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্যের নিদর্শন হিসেবে বিতরণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com