বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ, আটক ২ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ ব্রাজিলের জয়ে প্রকাশ্যে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত ব্রহ্মপুত্র নদের ভাঙনে ৫০ ঘরবাড়ি বিলীন, হুমকির মুখে শতাধিক পরিবার হাইতিকে হটিয়ে ফের শীর্ষে ফিরল ব্রাজিল হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে আনসার সদস্য বরখাস্ত শিশু নন্দিনী হত্যা পুলিশের দুই মামলায় গ্রেপ্তার ১০, কয়েকটি গ্রামে গ্রেপ্তার আতংক সম্পাদক গ্রেপ্তার-সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী শাহে আলম
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলে বড় ভাইয়ের

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলে বড় ভাইয়ের

গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সাকিব (২২) নামের এক যুবকের প্রাণ গেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

বুধবার (১৭ জুন) গভীর রাতে উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার।

নিহত সাকিব ও অভিযুক্ত রাকিব (১৮) একই পরিবারের দুই ভাই। তারা এলাকার বাসিন্দা এরশাদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেল কার দায়িত্বে থাকবে, তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পারিবারিক উঠানে শুরু হওয়া সেই তর্ক একসময় ভয়াবহ রূপ নেয়। উত্তেজনার এক পর্যায়ে ছোট ভাই রাকিব ধারালো ছুরি দিয়ে বড় ভাই সাকিবকে আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে মোটরসাইকেলটি পরিবারের নাকি অন্য কারও, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com