বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ ব্রাজিলের জয়ে প্রকাশ্যে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত ব্রহ্মপুত্র নদের ভাঙনে ৫০ ঘরবাড়ি বিলীন, হুমকির মুখে শতাধিক পরিবার হাইতিকে হটিয়ে ফের শীর্ষে ফিরল ব্রাজিল হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে আনসার সদস্য বরখাস্ত শিশু নন্দিনী হত্যা পুলিশের দুই মামলায় গ্রেপ্তার ১০, কয়েকটি গ্রামে গ্রেপ্তার আতংক সম্পাদক গ্রেপ্তার-সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম গ্রেপ্তার
নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

খাজা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: সারা দেশে আলোড়ন তোলা আদিতমারীর শিশু নন্দিনী হত্যা মামলার দ্রুত তদন্ত শেষ করে স্বল্প সময়ের মধ্যে চার্জশিট দাখিল এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে তিনি বলেছেন, নিষ্পাপ এক শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরদিকে আসামি গ্রেপ্তারের পর প্রশাসনের ওপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টার সঙ্গেও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নিহত নন্দিনী রানীর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, “নন্দিনী হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়া দিয়েছে। একটি নিষ্পাপ শিশুকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত দ্রুত এগিয়ে চলছে। প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা শেষে দ্রুত চার্জশিট দাখিল করা হবে এবং বিচার প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি নিহত শিশুর পরিবারের খোঁজখবর নিতে এসেছেন। সরকার শোকসন্তপ্ত পরিবারটির পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আসামি গ্রেপ্তারের পর প্রশাসনের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ঘটনাকেও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ জুন) সকালে আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামের বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে সাত বছর বয়সী নন্দিনী রানীর বস্তাবন্দি ও মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পুলিশের তদন্তে নন্দিনীর আত্মীয় বিধান চন্দ্র (২০) প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত হন। পরে তাকে গ্রেপ্তার করা হলে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

লালমনিরহাট জেলা পুলিশ বুধবার (১৭ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি বিধান চন্দ্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নন্দিনীর বাড়ি পরিদর্শনের সময় লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে শিশুহত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠা ফলিমারী গ্রামে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংসতার ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com