বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত অন্তত ২০ জন অফিসে বসে বিতর্কিত লেনদেন, টাঙ্গাইলের এডিসির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় এবার নারীর সাথে প্রতিমন্ত্রীর অন্ত/রঙ্গ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ২০ জুলাইয়ের ডেডলাইন পেরিয়ে আরও ২১ দিন, এসএসসির ফল প্রকাশে কেন এত বিলম্ব? কাহারোলে প্রতিবন্ধী তরু/ণীকে ধর্ষ/ণের অভি/যোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার পঞ্চগড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধ/র্ষণের অ’ভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন শহীদদের স্মরণে পঞ্চগড় পৌর ছাত্রদলের ব্যতিক্রমী কর্মসূচি, কবর জিয়ারত ও গাছ রোপণ কালিয়াকৈরে জমি দখল, গাছ কাটে ও প্রাণনাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাব্বির খান রাব্বি (১৯) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় একটি এজাহার দায়ের করার পর পুলিশ বুধবার (১০ জুন) অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করে।

সাব্বির পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বাবার নাম সহিদুল ইসলাম খান। জাদুরকাঠী গ্রামে তার বাড়ি।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই প্রতিবন্ধী কিশোরী অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরিক্ষার পর ধরা পরে কিশোরীটি আড়াই মাসের অন্তঃসত্ত্বা। এরপর ওই কিশোরীকে জিজ্ঞেসাবাদ করা হলে সে জানায়, ছাত্রলীগ নেতা সাব্বির তাকে ফুসলিয়ে ধর্ষণ করেছে।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আবু ইউসুফ বিষয়টি জানার পর তার নির্দেশে দুপুরে বাউফলের বগা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সাব্বিরকে গ্রেপ্তার করে।

এদিকে ওই কিশোরীকে বিনামূল্য আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ‘বিচার ফাউন্ডেশন’ নামের একটি মানবাধিকার সংগঠন।

সংগঠনটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, পাশবিক নির্যাতনের শিকার ওই কিশোরীকে সবধরনের আইনী সহায়তা দেওয়া হবে।

বাউফল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে মামলা করেছেন। আসামী সাব্বির খানকে গ্রেপ্তার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com