বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে নির্ধারিত সময়ের আগেই গোপনে তিন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা, কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে খেলার মাঠ থেকে হাসপাতাল: মারধরে আহত ৩ শিক্ষার্থী লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ‎নির্বাচনে, প্রার্থী পরিচিত মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুড়ে বাইক ছিনতাই, ভিডিও ভাইরাল চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার ব্রাজিল সমর্থকের মসজিদে জুতা চুরি, আটক করে কেটে দেওয়া হলো চুল পঞ্চগড়ে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় অভিযোগ দায়ের পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা, প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো ভাড়ায় আনা সড়কের ইট
রাজধানীতে চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুড়ে বাইক ছিনতাই, ভিডিও ভাইরাল

রাজধানীতে চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুড়ে বাইক ছিনতাই, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক :: মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুড়ে বাইক ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রাতে শেওড়াপাড়ার একটি গলিতে এক যুবক তার ‘ইয়ামাহা এফজেড ভার্সন ৩’ মডেলের মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। ওই যুবকের মাথায় হেলমেট ছিল না। গলি দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁত পেতে থাকা দুই দুর্বৃত্তের মধ্যে একজন চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে সজোরে ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে মুহূর্তেই যুবকটি মোটরসাইকেলসহ রাস্তায় লুটিয়ে পড়েন। এরপরই একজন মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পরপরই অপর দুর্বৃত্ত নাটকীয়ভাবে ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের ডেকে আহত যুবককে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর অভিনয় করে। তার এমন আচরণে উপস্থিত সাধারণ মানুষ বিষয়টিকে দুর্ঘটনা বলেই মনে করেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় রাতেই ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

তিনি বলেন, এটি কোনো সাধারণ ছিনতাই নয়, বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তারা সবাই নজরদারিতে রয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে উদ্ধারকৃত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com