বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা, প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো ভাড়ায় আনা সড়কের ইট সারা দেশে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের পুলিশের এসআই মইনুলকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই চিকিৎসকদের ‘চামার’ আখ্যা, সাংবাদিক মাসুদ কামালকে লিগ্যাল নোটিশ স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুইজনকেই পাঠানো হলো কারাগারে লালনের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে, অভিযোগ আমির হামজার ২০২৪ সালের মেয়াদোত্তীর্ণ স্যালাইন ২০২৬ সালে রোগীর দেহে পুশ নাটোর সদর হাসপাতালে শিশুর মাকে ধর্ষণের অভিযোগে তিন সুইপার আটক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ
গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: রংপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ২টায় গঙ্গাচড়া উপজেলার ধনতোলা বাজার দক্ষিণ বেতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হাবিবুর দক্ষিণ বেতগাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে।

বুধবার (১০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি বলেন, গত ১৯ ফেব্রুয়ারি রাতে বাড়িতে এক পেয়ে গৃহবধূর মুখে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে হাবিবুর রহমান। এ সময় ওই গৃহবধূ মুখ থেকে হাত সরিয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হাবিবুরকে আটক করে একটি ঘরে আটকে রাখে। বিষয়টি জানাজানি হলে হাবিবুরের পরিবারের সদস্যরা ওই বাড়িতে এসে দরজা ভেঙ্গে হাবিবুরকে নিয়ে যায়।

এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে আত্মগোপনে চলে যায় হাবিবুর। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে হাবিবুর রহমানকে র‌্যাব গ্রেপ্তার করে।

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে হাবিবুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব অপরাধ প্রতিরোধে র‌্যাব মাঠে কাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com