বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধ/র্ষণের অ’ভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন শহীদদের স্মরণে পঞ্চগড় পৌর ছাত্রদলের ব্যতিক্রমী কর্মসূচি, কবর জিয়ারত ও গাছ রোপণ কালিয়াকৈরে জমি দখল, গাছ কাটে ও প্রাণনাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান:ইস্কাপ ও ভারতীয় গরু জব্দ ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও-ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস করলো ৬০ বিজিবি কৃষকের চেকে ৫ লাখ টাকার অঙ্ক, কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা
৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

নেত্রকোনা প্রতিনিধি :: নেত্রকোনার কেন্দুয়ায় আব্দুর রহিম (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় মঙ্গলবার(৯ জুন) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন।


এর আগে শনিবার সকালে ওই শিশু বাড়ির সামনের হাওরে গরু আনতে গেলে বৃদ্ধ তাকে একা পেয়ে ধর্ষণ করে। অভিযুক্ত আব্দুর রহিম উপজেলার মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ধর্ষণের ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজহারে বলা হয়, শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলার মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামে শিশুটি বাড়ির পাশের হাওরে গরু আনতে পাঠায় তার মা। দেরি হওয়ায় কিছুক্ষণ পর শিশুটির মা নিজেই হাওরে যান। মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখে ধলেশ্বর হাওরের মাঝখানে একটি গাব গাছের নিচে আব্দুর রহিম শিশুটির ওপর যৌন নির্যাতন চালাচ্ছে।


এদিকে শিশুটির চিৎকার-চেঁচামেচি শুনে তার মা এগিয়ে গেলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে সমাজপতিরা বৃদ্ধের পক্ষ নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের তৎপরতায় সোমবার সন্ধ্যায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করেন ৷ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ করার কারণে মামলা করতে দেরি হয় বলে জানিয়েছেন মামলার বাদি।


কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ বলেছেন, আজ দুপুর ২টার দিকে শিশুটির বাবা- আব্দুর রহিম নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। আসামিকে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com