বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও-ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস করলো ৬০ বিজিবি কৃষকের চেকে ৫ লাখ টাকার অঙ্ক, কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা বিদ্যালয়ের কমনরুমে সিসিটিভি ক্যামেরা, ক্ষুব্ধ ছাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন
চরফ্যাশনে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার

চরফ্যাশনে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার

স্টাফ রিপোর্টার :: ভোলার চরফ্যাশন উপজেলার মায়াব্রিজ সংলগ্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৬ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মঞ্জু পাটোয়ারী ও আমজাদ হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের মামলায় মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মায়াব্রিজ সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগ ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, ‘নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com