বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ।
আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক:: মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে চার জাতির টুর্নামেন্ট আয়োজন করেছে। বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল। মালদ্বীপের মালে স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

স্বাগতিক মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তান এই টুর্নামেন্টে সিনিয়র দলই পাঠিয়েছে। বাংলাদেশের মুল দল সান মারিনোতে ম্যাচ খেলছে। তাই মালদ্বীপে অনুর্ধ্ব ২৩ দল প্রেরণ করেছে। এদের অনেকের আবার অন্য দেশের সিনিয়র দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই। এরপরও দেশের শীর্ষ কোচ মারুফুল হক দুই ম্যাচই বাংলাদেশকে এক পয়েন্ট করে এনে দিয়েছেন।

র্যাংকিং, অভিজ্ঞতায় আফগানিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে। এরপরও বাংলাদেশের তরুণ তুর্কিরা ভালোই লড়াই করেছে। প্রথমার্ধে আফগানিস্তান বাংলাদেশের জালে একবার বল পাঠিয়েছিল। অফ সাইডের জন্য রেফারি গোল বাতিল করেন। আফগানিস্তান একাধিক গোলের সুযোগ তৈরি করলেও বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করতে পারেনি।

বাংলাদেশ দুই অর্ধেই গোলের চেষ্টা করেছে। গোলের দেখা পায়নি। দুই ম্যাচেই বাংলাদেশ গোল করতে পারেনি। ৭ জুন স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ। ঐ ম্যাচে জিতলে ফাইনালে খেলার সম্ভাবনা থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com