বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধ/র্ষণের অ’ভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন শহীদদের স্মরণে পঞ্চগড় পৌর ছাত্রদলের ব্যতিক্রমী কর্মসূচি, কবর জিয়ারত ও গাছ রোপণ কালিয়াকৈরে জমি দখল, গাছ কাটে ও প্রাণনাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান:ইস্কাপ ও ভারতীয় গরু জব্দ ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও-ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস করলো ৬০ বিজিবি কৃষকের চেকে ৫ লাখ টাকার অঙ্ক, কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা
বরিশালে মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল কারাগারে

বরিশালে মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল কারাগারে

ডেস্ক রিপোর্ট:: বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল তানহাদ আহমেদ নীরবকে (২৫) কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। তিনি জানান, তানহাদ আহমেদ নীরবের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে নগরীর কেডিসি এলাকা থেকে নিয়মিত মাদক বিরোধ অভিযানের সময় তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ। এসময় তার শরীরে তল্লাশি করে ৫ পিস ইয়াবা এবং ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে জানা যায় তিনি পুলিশ সদস্য।

আটক পুলিশ সদস্য নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর রেশন স্টোরে দায়িত্বপালন করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকধারী পুলিশ কনস্টেবল নীরব নগরীর কেডিসি কলোনি থেকে বের হচ্ছিলেন। তখন কোতয়ালি মডেল থানা পুলিশের আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের এএসআই মেহেদী হাসান তাকে আটক করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com