বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কাশিমপুরে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পরে নিখোঁজ ১ জন কুড়িগ্রামে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার আদিতমারীতে দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রা’ণ গেল শ্যালিকার ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প চারটি পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন, নিঃস্ব চাষি হারানো ঐতিহ্যের খোঁজে সুন্দরগঞ্জে ব্যতিক্রমী ঈদ উৎসব ব্রাজিল ভক্তদের মোটর র‍্যালিতে আর্জেন্টিনা ভক্তদের 7UP বিতরণ গাইবান্ধায় চামড়ার বাজারে ধস, শত শত চামড়া ফেলে গেলেন ব্যবসায়ীরা কালিয়াকৈরে “ঈদের তিন দিন পার হলেও মহাসড়ক থেকে অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের পূর্ণমিলনী ২০২৬ অনুষ্ঠিত
গাজীপুরের কাশিমপুরে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পরে নিখোঁজ ১ জন

গাজীপুরের কাশিমপুরে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পরে নিখোঁজ ১ জন

সাহাজুদ্দিন সরকার,গাজীপুর।। গাজীপুর নগরীর কাশিমপুর তুরাগ নদীতে নৌভ্রমণে গিয়ে একদল যুবকের আনন্দযাত্রা মুহূর্তেই আতঙ্কে পরিণত হয়েছে। নৌকায় ডিজে গান বাজানোর সময় ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন রাসেল (২২) নামের এক যুবক।

শনিবার ৩০ মে সন্ধ্যার পূর্ব মুহুর্তে মহানগরীর কাশিমপুর থানাধীন ৬নং ওয়ার্ডের জেলেপাড়া এলাকার তুরাগ নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাসেল কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে। 

।স্থানীয় সূত্রে জানা যায়, রাসেলসহ কয়েকজন বন্ধু মিলে নৌকায় করে তুরাগ নদীতে ঘুরতে বের হন। নৌভ্রমণের সময় ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলছিল। একপর্যায়ে রাসেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা যুবকেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও নদীর পানিতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খবর দেওয়ার প্রায় দুই ঘণ্টা অতিবাহিত হলেও কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।নিখোঁজ যুবকের সন্ধানে স্থানীয় বাসিন্দা, স্বজন, জেলে ও নৌকার মাঝিরা নিজ উদ্যোগে নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। 
প্রতিবেদন লেখা পর্যন্ত রাসেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে তুরাগ নদীর তীরে উৎসুক জনতার ভিড় জমে। স্বজনদের আহাজারি ও উৎকণ্ঠায় এলাকাজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ রাসেলকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com