বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া ব্যক্তিকে ২ ঘণ্টা পর উদ্ধার গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে হামলা। লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ
কুড়িগ্রামে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কুড়িগ্রামে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত লতিফ উদ্দিন ওই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর।

ভুক্তভোগী শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা-মা দুজনেই দিনমজুর। ঘটনার দিন সকালে একটি এনজিও’র কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য শিশুটির বাবা বাড়ি থেকে বের হন। দুপুরে শিশুটির মা-ও ওই এনজিও থেকে মাংস আনতে যান। যাওয়ার সময় তিনি ঘরে তালা দিয়ে শিশুটিকে বাড়ির সামনে বসিয়ে রেখে যান।

এই সুযোগে বাড়ির সামনে ধান কাটতে থাকা দিনমজুর লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে পানি খাওয়ার অজুহাতে ঘরের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে এবং কৌশলে দৌড়ে পালিয়ে পাশে তার নানির বাড়িতে আশ্রয় নেয়। সেখানে সে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলে। তাৎক্ষণিক জানাজানি হলে স্থানীয় জনতা ও শিশুটির মা-বাবা মিলে লতিফ উদ্দিনকে আটকে রাখেন।

খবর পেয়ে রাজীবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লতিফ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত লতিফ উদ্দিনের বিরুদ্ধে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টা আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com