বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিদ্যালয়ের কমনরুমে সিসিটিভি ক্যামেরা, ক্ষুব্ধ ছাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল চরফ্যাশনে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি
সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: রংপুরে সাত বছরের এক শিশুকে চিপসের লোভ দেখিয়ে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বদিয়ার জামান (৪৫) নামের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাতে নগরীর মাহিগঞ্জের কলাবাড়ি এলাকায় ওই শিশুকে চিপস কিনে দেওয়ার কথা বলে ডেকে নেন অভিযুক্ত বদিয়ার জামান। পরে তাকে পাশের একটি পাটখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনার পর গতকাল রাতেই ভুক্তভোগী শিশুর অভিভাবক বাদী হয়ে মাহিগঞ্জ থানায় একটি মামলা করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মামলার পরপরই মাহিগঞ্জ থানা-পুলিশ ও ডিবির সমন্বয়ে একটি দল অভিযানে নামে। পুলিশের তৎপরতা টের পেয়ে অভিযুক্ত বদিয়ার জামান এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মিঠাপুকুর উপজেলার রাধাবল্লভপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার বদিয়ার জামান পেশায় একজন শ্রমিক। তিনি সাধারণত ঢাকায় থাকেন এবং মাঝে মাঝে রংপুরে আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তি এলাকায় লম্পট প্রকৃতির এবং একাধিক বিয়েও করেছেন।

মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার শিকার শিশুটির পরিবার যাতে দ্রুত বিচার পায়, সে জন্য পুলিশ আদালতে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com