বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চেক জালিয়াতির মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: জামালপুর সদর উপজেলার ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (১০ মে) দুপুরে জামালপুর পৌর এলাকার সরদার পাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রবিবার রাতে বিষয়টি সকল গণমাধ্যমে নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে নিজের ব্যবসা প্রসারের জন্য এরশাদ আলী নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন জামায়াত নেতা হারুনুর রশীদ। সেই টাকা ফেরত দেওয়ার সময় হলে হারুনুর রশীদের কাছে এরশাদ আলী টাকা ফেরত চাওয়ার পরও তিনি টাকা ফেরত দেননি।

পরবর্তীতে এরশাদ আলী হারুনুর রশীদের বিরুদ্ধে জামালপুর আদালতে একটি চেক জালিয়াতির মামলা করেন। মামলায় আদালত হারুনুর রশীদের অনুপস্থিতিতেই তাকে ৭৬ লাখ টাকা পরিশোধ ও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের জন্য মেলান্দহ থানার পুলিশকে দায়িত্ব দেন।

এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামালপুর পৌর শহরের সরদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে মেলান্দহ থানায় নিয়ে যাওয়া হয়।

এ প্রসঙ্গে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, হারুনুর রশীদকে গ্রেপ্তারের জন্য আদালত থেকে আমাদের কাছে আদেশ আসে। আজ দুপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com