বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট
লালমনিরহাটে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ

লালমনিরহাটে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ

লালমনিরহাট, প্রতিনিধি :: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বিসিক এলাকায় অবস্থিত আয়েশা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্স বাতিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

সোমবার (০৪ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে আদিতমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আজিজা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নুরুন্নবী সরকার এবং লালমনিরহাটের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান প্রিন্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানকালে ক্লিনিকটিতে একাধিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। দেখা যায়, সেখানে কোনো অনুমোদিত ল্যাব টেকনিশিয়ান নেই, জরুরি চিকিৎসা সেবার জন্য দায়িত্বরত ডাক্তার নেই, বৈধ ড্রাগ লাইসেন্স নেই এবং কোনো নিবন্ধিত ফার্মাসিস্টও কর্মরত নেই। দীর্ঘদিন ধরে এসব অনিয়মের মধ্যেই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল বলে জানা যায়।

এর আগে ভ্রাম্যমাণ আদালত একাধিকবার অভিযান চালালেও ক্লিনিক কর্তৃপক্ষকে না পেয়ে সতর্ক করে যায়। তবে সতর্কবার্তা উপেক্ষা করায় এবং নতুন করে অভিযোগ ওঠায় পুনরায় এই অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, গত ২ মে ২০২৬ তারিখে এই ক্লিনিকে এক রোগীর হাতে টিউমার অপারেশন করা হয়। অভিযোগ রয়েছে, অপারেশনটি ব্যর্থ হওয়ার পর সংশ্লিষ্ট চিকিৎসক ডা. সায়েম রোগীকে রেখে সেখান থেকে চলে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিষয়টি জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এসব ঘটনার প্রেক্ষিতে পরিচালিত অভিযানে ক্লিনিকটির বিভিন্ন অনিয়ম নিশ্চিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত লাইসেন্স বাতিলের নির্দেশ দেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com