মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এএসআই জাহিদ, এএসআই আরিফুল ইসলাম, এএসআই শরিফুল ইসলাম, কনস্টেবল রাসেল ও কনস্টেবল দীপু অংশগ্রহণ করেন।
অভিযানের এক পর্যায়ে সদর উপজেলার ৮ নং ইউনিয়নের ধাক্কামারা এলাকার খোলাপাড়া খানপুকুর গ্রামের কেন্দ্রীয় কবরস্থান মোড় সংলগ্ন পাকা রাস্তা থেকে মোঃ স্বপন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি তেতুলিয়া উপজেলার রৌশনপুর এলাকার বাসিন্দা।

পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply