খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিহাট সদর উপজেলার ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষাথীদের বিদায় এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে, সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে,প্রধান শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্বে, বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক
জাহিদ হাসান মজনু।
বিশেষ অতিথি মোগলহাট ইউনিয়ন বিএনপি’র ৮ নং ওয়ার্ডের সভাপতি মো: মতিউল ইসলাম লিটন।
অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply