বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২০ বোতল ‘স্কাফ’সহ আটক একজন

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২০ বোতল ‘স্কাফ’সহ আটক একজন

লালমনিরহাট প্রতিনিধি ::লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মাদক ‘স্কাফ’সহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহারিত একটি লাল রঙের হিরো মোটরসাইকেল জব্দ করা হয়। 

পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারি উপজেলার সারপুকুর গ্রামের মকবুল মহাজনের মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত আশরাফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আশরাফ হোসেন আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামের বাসিন্দা।

ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে, আদিতমারী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com