বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মিথ্যা অপবাদ ও হামলার অভিযোগ উত্তেজনার মাঝে আশার বার্তা, পাকিস্তানের প্রস্তাবে ইতিবাচক ইরান মধ্যপ্রাচ্যে শান্তির আশা, ট্রাম্পের কাছে ২ সপ্তাহ সময় চাইলেন পাকিস্তান আশেপাশের ‘চাটু/কার’ মানুষের থেকে সাবধানে থাকিস: তামিমকে ইমরুল কায়েস জমি লিখে না দেওয়ায় মায়ের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিল ছেলে উপজেলা ছাত্রদল সভাপতি বিবাহিত, সড়কে আগুন দিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্যের গাড়ি ভাঙচুর টিকটকার ‘রিহিয়া রিহি’ ছিলেন মূলত ছাত্রদল নেতা রেদওয়ান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাজারহাটে দশদিন ব্যাপী বই মেলার উদ্বোধন
কাউকে ১০০ ভাগ খুশি করা অসম্ভব: ভাবনা

কাউকে ১০০ ভাগ খুশি করা অসম্ভব: ভাবনা

অনালাইন ডেস্ক: শোবিজ অঙ্গনে তারকাদের নিয়ে আলোচনা আর সমালোচনা—দুটিই যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে নেতিবাচক মন্তব্যে দমে যাওয়ার পাত্রী নন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নতুন অভিজ্ঞতা, উপস্থাপনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সম্প্রতি নতুনভাবে উপস্থাপনায় আসার পর দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে ভাবনা বলেন, তিনি জানতেন না দর্শকরা ঠিক কীভাবে প্রতিক্রিয়া জানাবে। তবে তার মতে, নেতিবাচক মন্তব্যকারীর সংখ্যা খুবই নগণ্য। ভাবনা বলেন, ‘আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন ২ শতাংশ মানুষ বাজে কথা বলবেই। আপনি তো কাউকে ১০০ শতাংশ খুশি করতে পারবেন না। তার জন্য কি আমি হাত-পা গুটিয়ে বাসায় বসে থাকব? নতুন অভিজ্ঞতা নেব না? অবশ্যই নেব।’

সমালোচনার চেয়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাকেই বড় করে দেখছেন এই অভিনেত্রী। তিনি জানান, অধিকাংশ মানুষই তার কাজের প্রশংসা করেছেন এবং সেই ইতিবাচক প্রতিক্রিয়াই তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস জোগাচ্ছে। ভাবনা বলেন, ‘বেশি সংখ্যক মানুষ আমাকে উৎসাহ দিয়েছেন। নতুন একটি কাজের সুযোগ পেয়েছি, আমি কেন করব না?’

ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছের কথা জানিয়ে মজার ছলে ভাবনা বলেন, তিনি একদিন দেশের প্রধানমন্ত্রীরও সাক্ষাৎকার নিতে চান। যেকোনো নতুন কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পছন্দ করেন তিনি। উদাহরণ টেনে ভাবনা বলেন, ‘যদি কোনো চরিত্রের জন্য বাইক চালানো শেখার প্রয়োজন হয়, আমি সেটাও শিখব। উপস্থাপনাটাও আমার জন্য তেমনই এক নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল।’

সবশেষে ভাবনা স্পষ্ট করে দিয়েছেন, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়, তবে নিজের আত্মবিশ্বাস বজায় রেখে নিরন্তর কাজ করে যাওয়াই তার মূল লক্ষ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com