বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা পঞ্চগড়ে স্কুলছাত্রী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি
জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প

জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প

ডেস্ক রিপোর্ট :: পাবনার সাঁথিয়ায় পানির ট্যাংকের পর এবার বসতবাড়ির ড্রয়িংরুমে অবৈধ ‘মিনি পেট্রোল পাম্প’-এর সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান চালিয়ে এই অভিনব কারসাজির প্রমাণ পাওয়া যায়। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে স্থানীয় জামায়াত নেতা আলাউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জামায়াত নেতা আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দেখা যায়, সাধারণ ড্রয়িংরুমের ভেতর মিটার ও নজেল সেট করে গড়ে তোলা হয়েছে একটি পূর্ণাঙ্গ মিনি পেট্রোল পাম্প। সেখানে প্রায় ৩ হাজার লিটার ডিজেল অবৈধভাবে মজুদ করা ছিল।

অভিযান চলাকালে বাড়ির মালিক আলাউদ্দিন ভোক্তা অধিকারের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন। এসময় তিনি উপস্থিত কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাদের হুমকি প্রদান করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে তার বাড়িতে অবৈধভাবে পাম্প স্থাপন করে চড়া মূল্যে ডিজেল বিক্রি করে আসছিলেন।

তিনি বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত ৩ হাজার লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়দের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, এর আগে পাবনায় পানির ট্যাংকে তেল মজুদের ঘটনা ঘটলেও ড্রয়িংরুমের ভেতর পাম্প স্থাপনের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com