বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
লালমনিরহাটে আদালত থেকে জামিনের পর ডিবি পুলিশের হাতে আটক আ. লীগ নেতা মেহেদী

লালমনিরহাটে আদালত থেকে জামিনের পর ডিবি পুলিশের হাতে আটক আ. লীগ নেতা মেহেদী

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে আদালত থেকে জামিন পাওয়ার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানা গেছে।


রবিবার (৮ মার্চ) দুপুরে তিনি একটি মামলায় আত্মসমর্পণ করে লালমনিরহাট আদালতে হাজির হলে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। আদালত থেকে বের হওয়ার পর সন্ধ্যার দিকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, “হামার বাড়ী” সংক্রান্ত একটি মামলায় জামিন লাভের পর তাকে পুনরায় আটক করা হয়। তবে তার বিরুদ্ধে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com