বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :; রংপুরের কাউনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল আলম নয়ন (৪০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

আজ রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার হলদিবাড়ি রেলগেট সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়া থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আশরাফুল আলম নয়নের মৃত্যু হয়।

নিহত আশরাফুল আলম নয়ন কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। পারিবারিক সূত্র জানায়, মাত্র দুই দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।

দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com