বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তেঁতুলিয়ায় কাজ ছাড়াই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২ কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত মাদরাসা শিক্ষক
চরফ্যাশনে নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক সদস্য প্রশিক্ষণ

চরফ্যাশনে নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক সদস্য প্রশিক্ষণ

হাসান লিটন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে  মৎস্য খাতের আওতায় নিরাপদ মৎস্য এবং মৎস্যজাত পণ্য উৎপাদন বিষয়ক দিনব্যাপী গুরুত্বপূর্ণ সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শশীভূষণ পরিবার উন্নয়ন সংস্থার কার্যালয়ের হল রুমে এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়। উক্ত প্রশিক্ষণে সংস্থার শশীভূষণ শাখার ২০ জন মাছ চাষী সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে চরফ্যাশন পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এফডিএ-এর মৎস্য। কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান।

প্রশিক্ষণে সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কৃষিবিদ মেহেদী আজম, কৃষিবিদ মনিরুল ইসলাম, ডা. শাওন চন্দ্র শীল এবং শাখা ব্যবস্থাপক মো. হুসাইন নয়ন ও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে নিরাপদ মাছ চাষ পদ্ধতি, রোগ ব্যবস্থাপনা, মানসম্মত খাদ্য ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন কৌশল এবং ভোক্তা পর্যায়ে নিরাপদ মাছ সরবরাহ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com