বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:: পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী সুরাইয়া খাতুনের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রাম সংলগ্ন বিল থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত সুরাইয়া খাতুন ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।


ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আকনজি জানান, লাশটি হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেলে সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় শুক্রবার (১৬ জানুয়ারি) তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।


রবিবার সকালে স্থানীয় কৃষকরা বিলের জমিতে কাজ করতে গিয়ে পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় হাত-পা ও মুখ বাঁধা লাশ দেখতে পেয়ে গ্রামবাসীকে খবর দেয়। স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সুরাইয়ার বলে শনাক্ত করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com