বিজ্ঞাপন:
 
রংপুরের বদরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত সুমন গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত সুমন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:: রংপুরের বদরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক সুমন বাবুকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের বুয়ারপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সুমন বাবু ওই ইউনিয়নের রাজারামপুর নওপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পেছনে ডেকে নিয়ে একটি লেবু গাছের আড়ালে ওই শিশুকে ধর্ষণ করে সুমন। এ ঘটনায় ওই রাতেই শিশুটির মা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সুমন আত্মগোপনে ছিল।


শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এলাকাবাসীর সহায়তায় মধুপুর ইউনিয়নের বুয়ারপাড়া মোস্তফা কামালের বাড়ির পাশের একটি বাঁশবাগানে অভিযান চালায়। সেখান থেকেই অভিযুক্ত সুমনকে গ্রেফতার করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, “অভিযুক্ত সুমন বাবুকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।”

পৈশাচিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com