বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট নাসীরুদ্দিন পাটোয়ারীর সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
দাঁড়িপাল্লায় ভোট দিলে এদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না: ড. মাসুদ

দাঁড়িপাল্লায় ভোট দিলে এদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না: ড. মাসুদ

ডেস্ক রিপোর্ট::দাঁড়িপাল্লায় ভোট দিলে এদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, আগামীতেও যদি দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যায় তবে বাংলাদেশ আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নেতৃত্বের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সংকট দুর্নীতিমুক্ত নেতৃত্ব। দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা-৪ সংসদীয় এলাকার মিরহাজিরবাগে দাঁড়িপাল্লা প্রতিকের সমর্থনে গণসংযোগ পূবর্ক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশবাসীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাঁড়িপাল্লা ভোট দিলে এদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না। সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিবাজ থাকবে না। লুটেরা কিংবা দখলদার থাকবে না।

জামায়াতের নেতৃত্বে এদেশের আলেম-ওলামাদের সমন্বয়ে এবং সিভিল কমিটির মাধ্যমে আগামীর সমাজ পরিচালিত হবে। ফলে সমাজে একক কোনো দল প্রভাব বিস্তার করতে পারবে না। জনগণ জুলুমের শিকার হবে না।

এসময় তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল নির্বাচিত হয়ে যেভাবে ডাকসু, রাকসু, জাগসু, চাকসুতে নতুন সম্ভাবনার পথ উম্মোচিত করেছে একইভাবে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন ধারা উম্মোচন করবে। যেই বাংলাদেশকে বিশ্ব অনুসরণ করবে।

তিনি আরও বলেন, জামায়াত সন্ত্রাস-চাঁদাবাজ-দখলদার মুক্ত একটি নতুন বাংলাদেশ গঠন করতে চায়। জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায় বিচারের এক মানবিক বাংলাদেশ গড়তে চায়। যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না, কোনো লুটপাট থাকবে না। জনগণের


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com